রবিবার, ২২ নভেম্বর ২০২৬

জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ

প্রথম পাতা » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল » জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ
রবিবার, ২২ নভেম্বর ২০২৬



শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চলমান এই মামলায় আগামী ২৪ নভেম্বর যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেছেন আদালত।

আজ রোববার মামলায় জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন আইনজীবী তাসলিমা জাহান। জবানবন্দিতে তিনি জানান, নিম্ন আদালতে তিনি জিয়াউলের মামলা পরিচালনা করছেন এবং জিয়াউলের স্ত্রীর পাঠানো কিছু কাগজপত্র ও ভিডিও পেনড্রাইভে সাক্ষ্য হিসেবে উপস্থাপন করেছেন। তবে এসব নথির আধেয় সম্পর্কে তিনি অবহিত নন বলে উল্লেখ করেন।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য দেওয়ার মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছিল। ১৯ নভেম্বর রাষ্ট্রপক্ষের সাক্ষ্য উপস্থাপন শেষ হয় এবং আজ আসামিপক্ষের সাফাই সাক্ষীর জবানবন্দির মাধ্যমে সাক্ষ্য গ্রহণ পর্ব সমাপ্ত হলো। মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ২২:৫৬:৫৩   ১৪ বার পঠিত   #  #  #  #  #