শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

সশস্ত্র বাহিনীর জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ

প্রথম পাতা » জাতীয় » সশস্ত্র বাহিনীর জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬



সরকার সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য নতুন বেতন ও ভাতা নির্দেশাবলি জারি করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক ১৫ নভেম্বর জারিকৃত ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’-এর আলোকে এই নতুন কাঠামো নির্ধারণ করা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী, তিন বাহিনীপ্রধানের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা এবং সৈনিকদের মূল বেতন হবে ২১ হাজার ৪০০ টাকা।

বেসামরিক সরকারি চাকরিজীবীদের মতো সামরিক বাহিনীর সদস্যদের নতুন মূল বেতনও ধাপে ধাপে কার্যকর হবে, যা ২০২৬ সালের ১ জুলাই থেকে শুরু হবে।

২০২৭ সালের ১ জুলাই থেকে সবাই পূর্ণ বেতন পাবেন এবং ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন হারের ভাতা কার্যকর হবে। নতুন কাঠামোতে মোবাইল ভাতা, প্রতিবন্ধী সন্তানের ভাতা, হাওর-দ্বীপ-চর ভাতা এবং তেজস্ক্রিয় ঝুঁকি ভাতা—এই চারটি নতুন ভাতা যুক্ত করা হয়েছে। এ ছাড়া কমান্ড, স্টাফ, চার্জ, শিক্ষকতা, উড্ডয়ন, বিশেষজ্ঞ এবং অন্যান্য ঝুঁকি ভাতার হারও বৃদ্ধি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৫৭:৩৯   ৩৫ বার পঠিত   #  #  #  #  #  #