বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে রাজস্ব ফাঁকির অভিযোগ: প্রকৃত তথ্য গোপন করে টোল আদায়ের দাবি

প্রথম পাতা » প্রধান সংবাদ » এলিভেটেড এক্সপ্রেসওয়েতে রাজস্ব ফাঁকির অভিযোগ: প্রকৃত তথ্য গোপন করে টোল আদায়ের দাবি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬



ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ের প্রকৃত তথ্য গোপন করে রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান উড়ালসড়কটি দিয়ে চলাচল করা প্রকৃত যানবাহনের সংখ্যা কম দেখাচ্ছে। এছাড়া অনুমোদন ছাড়া টোল আদায়ের দায়িত্ব তৃতীয় পক্ষকে দেওয়া এবং বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত ও পদাবনতি করার অভিযোগও রয়েছে। পুলিশের বিশেষ শাখা (এসবি) গত ৩ সেপ্টেম্বর সেতু বিভাগে এ বিষয়ে একটি প্রতিবেদন জমা দিয়েছে।

সরেজমিন দেখা গেছে, ব্যস্ত সময়ে টোল বুথের পাশাপাশি বিভিন্ন লেনে কর্মীরা হাতে টিকিট নিয়ে দাঁড়িয়ে থাকেন। এসব টিকিট নেওয়া গাড়ির নম্বর ইলেকট্রনিক বোর্ডে ওঠে না।

চুক্তি অনুযায়ী, দৈনিক যানবাহন চলাচল টানা ১৫ দিন ৮০ হাজার ছাড়ালে অতিরিক্ত যানবাহনের টোল থেকে পাওয়া অর্থের ২৫ শতাংশ বাংলাদেশ সরকার পাবে। অভিযোগ উঠেছে, বর্তমানে দিনে এক লাখের বেশি যানবাহন চলাচল করলেও বিনিয়োগকারী প্রতিষ্ঠান তা ৭০ থেকে ৭৫ হাজার দেখাচ্ছে। এসবি-র প্রতিবেদনে বলা হয়েছে, প্রকৃত সংখ্যা ৮০ হাজারের নিচে দেখাতে কিছু যানবাহনের টোলের তথ্য কেন্দ্রীয় সফটওয়্যারে অন্তর্ভুক্ত না করে ম্যানুয়ালি আদায় করা হচ্ছে। সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ জানিয়েছেন, তারা টোল আদায়ের বিষয়টি পর্যবেক্ষণ করবেন। এদিকে, এফডিইই কর্তৃপক্ষ টোল আদায়ের দায়িত্ব শ্যানডং হাইস্পিড ইন্টারন্যাশনাল অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স প্রাইভেট লিমিটেডকে দিয়েছে বলে অভিযোগ রয়েছে, যা নিয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) সাথে অস্পষ্টতা তৈরি হয়েছে। এছাড়া প্রকল্পের বিভিন্ন উচ্চ পদে বাংলাদেশিদের সরিয়ে চীনা নাগরিকদের নিয়োগ এবং শ্রমিক ছাঁটাইয়ের ঘটনাও ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৮:১৪:১৮   ৩০ বার পঠিত   #  #  #  #  #  #