বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে বিএনপির মিছিলে বাসের ধাক্কায় আহত সাত

প্রথম পাতা » প্রধান সংবাদ » চট্টগ্রামে বিএনপির মিছিলে বাসের ধাক্কায় আহত সাত
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬



চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক চত্বরসংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিএনপির মিছিল চলাকালে একটি দ্রুতগতির মিনিবাসের ধাক্কায় সাত নেতা-কর্মী আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন জসিম উদ্দিন, মাহমুদুর রহমান, সেলিম ইমরান, ইকরাম হোসেন, ফরহাদুল ইসলাম, মামুনুর রশিদ ও আবুল কালাম।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অপতৎপরতার প্রতিবাদে মিছিলটি মহাসড়কের বিভিন্ন অংশ ঘুরে মইজ্জ্যারটেক এলাকায় পৌঁছালে পেছন থেকে বাসটি ধাক্কা দেয়।

ঘটনার পর মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা বাসটি ভাঙচুর করেন এবং চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাসচালককে আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় ২০ মিনিট যান চলাচল বিঘ্নিত হয়।

বাংলাদেশ সময়: ১৮:০৮:০৬   ২৬ বার পঠিত   #  #  #  #  #