ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে নতুন ইতিহাস গড়েছে মরক্কো। বুধবার প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে আফ্রিকার দেশটি। এর মধ্য দিয়ে আরব ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো কোনো দেশ বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে জায়গা করে নিল। অন্যদিকে এক ধাপ পিছিয়ে ২৬তম স্থানে নেমে গেছে মিসর।
- ১ হাজার ৮০৯ দশমিক ৩৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে মরক্কো।
- আফ্রিকার দেশগুলোর মধ্যে দ্বিতীয় দল হিসেবে এই কীর্তি গড়েছে তারা। এর আগে ১৯৯৪ সালের এপ্রিলে পঞ্চম স্থানে উঠেছিল নাইজেরিয়া।
- আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে নাইজারের বিপক্ষে ১-০ গোলের জয় মরক্কোর পয়েন্ট বাড়াতে ভূমিকা রেখেছে।
- পর্তুগাল ১ হাজার ৮০১ দশমিক ২৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ এবং ব্রাজিল ১ হাজার ৮০০ দশমিক ৯১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে।
- স্পেন ২ হাজার ৪ দশমিক ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে।
বাংলাদেশ সময়: ২২:২২:৩৫ ২৪ বার পঠিত #খেলাধুলা #ফিফা #ফুটবল #মরক্কো #র্যাঙ্কিং