বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ভান্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগ, ঘুমন্ত হেলপারের মৃত্যু

প্রথম পাতা » অপরাধ » ভান্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগ, ঘুমন্ত হেলপারের মৃত্যু
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬



পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় থামিয়ে রাখা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় সিয়াম নামের এক চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) ভোররাত ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে ভান্ডারিয়া বাসস্ট্যান্ড এলাকায় থামিয়ে রাখা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

বাসে আগুন জ্বলতে দেখে টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশপাশের বাসগুলোর ভেতরে ঘুমিয়ে থাকা ব্যক্তিদের জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেয় এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর ‘বাহক’ নামের বাসটির ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে। ভান্ডারিয়া থানার ওসি মো. জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১:৩২:৩৬   ৩৪ বার পঠিত   #  #  #  #  #  #