মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

চীনে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তির আবেদন শুরু

প্রথম পাতা » প্রধান সংবাদ » চীনে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তির আবেদন শুরু
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬



২০২৭-২৮ শিক্ষাবর্ষের চীনা সরকারি বৃত্তির জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের মাধ্যমে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি এবং সাধারণ ও উচ্চতর গবেষণা বা প্রশিক্ষণ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১০ জানুয়ারি ২০২৭।

চীনে উচ্চশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক ডিগ্রির পাশাপাশি আধুনিক প্রযুক্তি, গবেষণা ও আন্তর্জাতিক কর্মপরিবেশের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি মওকুফ, আবাসন সুবিধা, মাসিক জীবনযাত্রার ভাতা এবং বাংলাদেশ থেকে চীনে যাওয়া-আসার বিমানভাড়া পাবেন। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা ও নির্ধারিত বয়সের শর্ত পূরণ করতে হবে:

  • স্নাতক: ২৫ বছরের নিচে
  • স্নাতকোত্তর: ৩৫ বছরের নিচে
  • পিএইচডি: ৪০ বছরের নিচে
  • সাধারণ স্কলার কর্মসূচি: ৪৫ বছর
  • সিনিয়র স্কলার কর্মসূচি: ৫০ বছর

আগ্রহী শিক্ষার্থীদের চীনা সরকারি বৃত্তির নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময় কর্মসূচির ধরন হিসেবে ‘টাইপ-এ’ এবং সংস্থা নম্বর হিসেবে ‘০৫০১’ ব্যবহার করতে হবে। বিস্তারিত তথ্য চীনা দূতাবাসের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২০:৪১:৩৬   ১৮ বার পঠিত   #  #  #  #  #  #