শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জে মামলা নিয়ে জামায়াত নেতা ও বিএনপি নেতাদের পাল্টাপাল্টি অবস্থান

প্রথম পাতা » প্রধান সংবাদ » কিশোরগঞ্জে মামলা নিয়ে জামায়াত নেতা ও বিএনপি নেতাদের পাল্টাপাল্টি অবস্থান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬



কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামানের ছেলের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির নেতা-কর্মীদের আসামি করা নিয়ে স্থানীয় রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে। ৪ নভেম্বর গচিহাটা কলেজ মাঠে আখতারুজ্জামানের ছেলে শাহরিয়ার জামানকে মারধর ও ছুরিকাঘাতের ঘটনায় ৬ নভেম্বর ১২ জনের বিরুদ্ধে মামলাটি নথিভুক্ত হয়।

আমার সঙ্গে মেজর আখতারুজ্জামানের ফোনে কথা হয়। এর আগেই তিনি বিএনপিকে ঘায়েল করে বক্তব্য দিয়েছেন। আমরাও চাই, আপনার ছেলে সঠিক বিচার পাক। আমি তাঁকে প্রশ্ন করলাম, আপনার উদ্দেশ্য কী? আপনি আমাদের বিএনপিকে কেন ব্লেইম করছেন?

কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম দাবি করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির নেতা-কর্মীদের মামলায় জড়ানো হয়েছে এবং তাঁরা আখতারুজ্জামানকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, আখতারুজ্জামান অভিযোগ করেছেন যে কটিয়াদী থানার ওসি মো. রফিকুল ইসলাম বিএনপির নেতাদের ব্যবহার করে তাঁকে ও তাঁর পরিবারকে হয়রানি করার চেষ্টা করছেন। তিনি ওসির বিরুদ্ধে মাদক ব্যবসার সাথে জড়িত থাকারও অভিযোগ তুলেছেন, যা ওসি রফিকুল ইসলাম অস্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ২২:২৭:৫৮   ২৪ বার পঠিত   #  #  #  #  #  #