শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আবহাওয়া অধিদপ্তর

প্রথম পাতা » প্রধান সংবাদ » বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আবহাওয়া অধিদপ্তর
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬



বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এই লঘুচাপটি সৃষ্টি হয়। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার পর এর গতিপথ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তবে এখন পর্যন্ত এর সম্ভাব্য গতিপথ ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলের দিকে রয়েছে। এদিকে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের সার্বিক আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৫ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের আমবাগানে, ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ সময়: ১৮:২২:২১   ২৬ বার পঠিত   #  #  #  #  #