শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন মহালছড়ির ইউএনও শিবু দাশ

প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন মহালছড়ির ইউএনও শিবু দাশ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬



বিসিএস প্রশাসন একাডেমিতে উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) জন্য আয়োজিত দুই সপ্তাহব্যাপী ৫৬তম ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করেছেন খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিবু দাশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে তাঁকে এই অর্জনের স্বীকৃতি দেওয়া হয়।

প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা মাঠপর্যায়ে জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজে লাগাতে চাই। ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

ইউএনও শিবু দাশ তাঁর এই সাফল্যের জন্য কর্মক্ষেত্রে সহযোগিতা ও উৎসাহ প্রদানকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উপজেলা নির্বাহী অফিসারদের প্রশাসনিক দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা ও পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে বিসিএস প্রশাসন একাডেমি নিয়মিত এই প্রশিক্ষণের আয়োজন করে থাকে।

বাংলাদেশ সময়: ১৭:১৩:৫৩   ২৭ বার পঠিত   #  #  #  #  #  #