শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

মেটলাইফ: ডেঙ্গু চিকিৎসায় আড়াই কোটি টাকার বেশি বিমা দাবি পরিশোধ

প্রথম পাতা » প্রধান সংবাদ » মেটলাইফ: ডেঙ্গু চিকিৎসায় আড়াই কোটি টাকার বেশি বিমা দাবি পরিশোধ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬



চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গু চিকিৎসার বিমা দাবি বাবদ ২ কোটি ৫০ লাখ টাকার বেশি পরিশোধ করেছে মেটলাইফ বাংলাদেশ। প্রতিষ্ঠানটির মতে, এই অর্থ গ্রাহকদের হাসপাতালের খরচ মেটানোর পাশাপাশি দ্রুত সুস্থ হয়ে উঠতে সহায়তা করেছে। মেটলাইফ বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস সাইফুর রহমান জানান, বিমা দাবি পরিশোধের এই চিত্র অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলায় আগাম আর্থিক প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে। তিনি আরও উল্লেখ করেন, বিমার সুবিধা শুধু মৃত্যুর পর পরিবারের আর্থিক সুরক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং গ্রাহক জীবিত থাকাকালেও চিকিৎসাসহ নানা প্রয়োজনে তা কার্যকর ভূমিকা রাখে।

বাংলাদেশ সময়: ১৭:০৯:১৭   ২৮ বার পঠিত   #  #  #  #  #