শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

পাঁচ ঘণ্টার বেশি অচল মাইক্রোসফটের সেবা, বিশ্বজুড়ে ব্যবহারকারীদের ভোগান্তি

প্রথম পাতা » প্রধান সংবাদ » পাঁচ ঘণ্টার বেশি অচল মাইক্রোসফটের সেবা, বিশ্বজুড়ে ব্যবহারকারীদের ভোগান্তি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬



কারিগরি বিভ্রাটের কবলে পড়ে টানা পাঁচ ঘণ্টারও বেশি সময় অচল ছিল মাইক্রোসফটের একাধিক গুরুত্বপূর্ণ সেবা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) মাইক্রোসফট ৩৬৫, আউটলুক এবং টিমসের মতো নিত্যপ্রয়োজনীয় অ্যাপগুলো ব্যবহার করতে না পেরে বিশ্বজুড়ে লাখো ব্যবহারকারী চরম ভোগান্তিতে পড়েন। এই বিভ্রাটের প্রভাব পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই এবং অ্যানথ্রপিকের সেবায়ও।

মাইক্রোসফট স্পষ্ট করেছিল যে, অতিরিক্ত ব্যবহারকারীর চাপে নয় বরং বেশ কয়েকটি সার্ভার অপ্রত্যাশিতভাবে অকার্যকর হয়ে পড়ায় এই অনাকাঙ্ক্ষিত লোডের সৃষ্টি হয়েছে।

বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় (ইটি) দুপুর ১টার দিকে শুধু আউটলুক ব্যবহারে সমস্যার অভিযোগ ১ লাখ ৩৮ হাজার ছাড়িয়ে যায়। মাইক্রোসফটের প্রকৌশলীদের চেষ্টায় সন্ধ্যা নাগাদ পরিস্থিতি কিছুটা উন্নতি হতে শুরু করে এবং অভিযোগের সংখ্যা কমে ৩৪ হাজারের নিচে নেমে আসে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত সার্ভারগুলো পর্যায়ক্রমে সচল করার কাজ চলছে এবং ডেটা ট্র্যাফিক সরিয়ে নিয়ে পরিষেবা স্বাভাবিক করার প্রক্রিয়া চলমান। এই প্রযুক্তিগত অচলাবস্থার কারণে বৈদ্যুতিক ট্রাক নির্মাতা প্রতিষ্ঠান ‘ওয়ার্কহর্স গ্রুপ’ তাদের তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশের তারিখ ১২ নভেম্বর থেকে পিছিয়ে ১৬ নভেম্বর পুনর্নির্ধারণ করেছে।

বাংলাদেশ সময়: ১৭:০০:১০   ২৪ বার পঠিত   #  #  #  #  #  #  #