বিয়েতে পাওয়া স্ত্রীর উপহারে অধিকার নেই স্বামীর

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিয়েতে পাওয়া স্ত্রীর উপহারে অধিকার নেই স্বামীর
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪



---

বিয়ের সময় স্ত্রীর পাওয়া গয়না বা অন্য মূল্যবান সম্পত্তিতে কোনও অধিকার নেই স্বামীর। এক মামলায় এমনটাই জানালেন ভারতের সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে শীর্ষ আদালত জানিয়ে দিলেন, সমস্যায় পড়ে সেই অর্থ নিলেও পরে স্ত্রীকে তা ফিরিয়ে দেওয়া স্বামীর নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। সংশ্লিষ্ট মামলায় স্ত্রীকে ২৫ লাখ টাকা দেওয়ার নির্দেশও দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

ওই নারীর দাবি ছিল, বিয়ের সময় বিপুল সোনাদানা তাকে উপহার দেন তার বাবা। পাশাপাশি দুই লাখ টাকাও দিয়েছিলেন। কিন্তু বিয়ের প্রথম রাতেই সেই গয়না ও অর্থ হাতিয়ে নেন তার স্বামী। দিয়ে দেন নিজের মাকে। অভিযোগ, ওই গয়না-টাকার সম্মিলিত অর্থই তারা খরচ করে ফেলেন। জানান, আগে থেকেই বিপুল দেনায় ডুবেছিল তাদের পরিবার। সেই ধার শোধ করতেই খরচ করা হয়েছে ওই অর্থ।

এর পরই আদালতের দ্বারস্থ হন ওই গৃহবধূ। ২০১১ সালে পারিবারিক আদালত জানায়, ওই নারীর স্বামী ও শাশুড়ি যেভাবে সোনার গয়না ও টাকা হাতিয়ে নিয়েছেন তা ঠিক নয়। তাদের ওই অর্থ ফিরিয়ে দিতে হবে অভিযোগকারীকে। কিন্তু মামলা কেরালা হাই কোর্টে গড়ায়। উচ্চ আদালত বলেন, মহিলার গয়না ও অর্থের যে অপব্যবহার হয়েছে, তা প্রমাণ হচ্ছে না। এর পর গৃহবধূ যান সুপ্রিম কোর্টে। তারই শুনানি ছিল এ দিন।

অবশেষে শীর্ষ আদালত জানিয়ে দেন, স্ত্রীর সম্পদ স্বামী ও স্ত্রীর যৌথ সম্পত্তি নয়। স্বামীর একা ওই সম্পত্তির মালিক হতেই পারেন না। বিয়ের সময় উপহার পাওয়া ওই সোনা ও অর্থ একেবারেই স্ত্রীর নিজস্ব সম্পত্তি। এর পরই বিচারপতিরা ওই গৃহবধূর স্বামীকে নির্দেশ দেন স্ত্রীকে ২৫ লাখ টাকা দিতে।

বাংলাদেশ সময়: ২২:১৬:৪৩   ৩৪৭ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


হুতিদের মোকাবিলায় সৌদি আরবে পাকিস্তানি সেনা মোতায়েন
দিল্লিতে বিক্ষোভের মুখে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন
বিশ্বের সেরা বিমানবন্দর এখন তুরস্কের ইস্তাম্বুল
নিউইয়র্কে হামের প্রাদুর্ভাব: জরুরি অবস্থা ঘোষণা
বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সোয়াল
সুইস নাগরিকের অর্থ পাচার ও বিনিয়োগের তথ্য চেয়ে অ্যাটর্নি জেনারেলের সহায়তা চাইল আমিরাত
পাকিস্তানে বিদ্যুৎ-জ্বালানি সংকট তীব্র, ঘাটতি ৪ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে
রাশিয়া-ইউক্রেন সংঘাত নিরসনে ভারতের কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি
মক্কা ও মদিনায় হামলা চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত
সানা পুনর্দখলে নতুন সামরিক অভিযানের ঘোষণা ইয়েমেনের

Law News24.com News Archive

আর্কাইভ