শনিবার, ৭ নভেম্বর ২০২৬

এনআইসিইউতে নবজাতক দগ্ধ রাজধানীর বেসরকারি হাসপাতালে এনআইসিইউতে দগ্ধ নবজাতক

প্রথম পাতা » প্রধান সংবাদ » এনআইসিইউতে নবজাতক দগ্ধ রাজধানীর বেসরকারি হাসপাতালে এনআইসিইউতে দগ্ধ নবজাতক
শনিবার, ৭ নভেম্বর ২০২৬



রাজধানীর চানখাঁরপুলের বেসরকারি রয়েল কেয়ার হাসপাতালে এনআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এক নবজাতকের শরীর দগ্ধ হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার ভোর চারটায় জন্ম নেওয়া শিশুটিকে সুস্থ করার জন্য ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শিশুটির বাবা গোলাম রাব্বানীর অভিযোগ, এনআইসিইউতে অতিরিক্ত তাপের কারণে তার সন্তানের মাথা, পিঠ ও পায়ের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তিনি দাবি করেন, ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ কোনো চিকিৎসা না দিয়ে বরং তাদের সেখান থেকে চলে যেতে বাধ্য করে। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসাধীন রয়েছে এবং চিকিৎসকেরা তার বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন। হাসপাতালটির মালিক অপর্ণা হালদার অবহেলার অভিযোগ অস্বীকার করে একে বৈদ্যুতিক শর্টসার্কিটের ঘটনা বলে দাবি করেছেন। শিশুটির পরিবার এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:০১:১৫   ৮ বার পঠিত   #  #  #  #  #  #