কলম্বিয়ার পশ্চিমাঞ্চলীয় তলিমা বিভাগের প্লানাদাস শহরে একটি সামরিক ঘাঁটির কাছে ট্রাকে রাখা বোমার বিস্ফোরণে দুই মাস বয়সী এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। সোমবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছেন এবং একটি হাসপাতালসহ বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, প্লানাদাসে হামলায় প্রাথমিকভাবে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে মাত্র দুই মাস বয়সী একটি কন্যাশিশুও রয়েছে।
তলিমা বিভাগের গভর্নর আদ্রিয়ানা মাগালি মাতিজ এ তথ্য জানিয়েছেন। কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার জন্য বিদ্রোহী সংগঠন ফার্কের একটি বিচ্ছিন্ন অংশকে দায়ী করেছে। প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এস্প্রিয়েলা সাম্প্রতিক এই হামলাসহ অন্যান্য সহিংসতার জন্য ‘মাদক সন্ত্রাসীদের’ দায়ী করে তাদের পরাস্ত করার হুঁশিয়ারি দিয়েছেন। গত আগস্টে ক্ষমতা গ্রহণের পর প্রেসিডেন্ট বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি আলোচনা বন্ধ করে বিমান হামলার নির্দেশ দিলে দেশটিতে সহিংসতা বৃদ্ধি পায়। এর জবাবে বিদ্রোহীরা বোমা ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে।
বাংলাদেশ সময়: ১৩:২৫:০৫ ১৭ বার পঠিত #আন্তর্জাতিক #কলম্বিয়া #নিহত #বিদ্রোহী #বোমা হামলা