চাঁদপুর সদর উপজেলার নিজগাছতলা গ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ও তাঁর স্ত্রীর মারধরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত শাহজাহান পাটোয়ারী সরকারি প্রতিবন্ধী ভাতাভোগী ছিলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে ছোট ভাই শাহ আলম পাটোয়ারীর সঙ্গে শাহজাহানের সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার সন্ধ্যায় শাহ আলম ও তাঁর স্ত্রী হাসিনা আক্তার শাহজাহানকে মারধর করেন। মারধরের পর তাঁকে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে ফেলে রাখা হয়, সেখানেই তাঁর মৃত্যু হয়। চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফেরদৌস হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে এবং ঘটনার তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।
বাংলাদেশ সময়: ১২:৪৯:০৭ ১৩ বার পঠিত #অপরাধ #চাঁদপুর #পারিবারিক বিরোধ #প্রতিবন্ধী #হত্যা