চাঁদপুরে ছোট ভাই ও তাঁর স্ত্রীর মারধরে প্রতিবন্ধী বড় ভাইয়ের মৃত্যু

প্রথম পাতা » প্রধান সংবাদ » চাঁদপুরে ছোট ভাই ও তাঁর স্ত্রীর মারধরে প্রতিবন্ধী বড় ভাইয়ের মৃত্যু
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬



চাঁদপুর সদর উপজেলার নিজগাছতলা গ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ও তাঁর স্ত্রীর মারধরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত শাহজাহান পাটোয়ারী সরকারি প্রতিবন্ধী ভাতাভোগী ছিলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে ছোট ভাই শাহ আলম পাটোয়ারীর সঙ্গে শাহজাহানের সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার সন্ধ্যায় শাহ আলম ও তাঁর স্ত্রী হাসিনা আক্তার শাহজাহানকে মারধর করেন। মারধরের পর তাঁকে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে ফেলে রাখা হয়, সেখানেই তাঁর মৃত্যু হয়। চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফেরদৌস হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে এবং ঘটনার তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১২:৪৯:০৭   ১২ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


মোটরসাইকেলের ফুয়েল ট্যাংক দ্রুত নষ্ট হওয়ার কারণ নিয়ে ধোঁয়াশা
হামে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪০০
খুলনায় ১২ দিনে সাত খুন: পাঁচটির পেছনে মাদক বিরোধ
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের লড়াই
দেশ ছেড়েছেন বরখাস্ত প্রসিকিউটর সাইমুম রেজা
তাহসিফ সাউরি হত্যা: বন্ধু দীপের ফের ৭ দিনের রিমান্ড আবেদন
বাধার মুখেও দমে যাননি নারী ইলেকট্রিশিয়ান নিপা
পোশাকশ্রমিক–পুলিশ সংঘর্ষ মিরপুরের কালশীতে এক পুলিশকে ঘিরে ধরে মারধর করেন কয়েকজন, জানালেন প্রত্যক্ষদর্শীরা
ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের জন্য ট্রাম্পকে নেতানিয়াহুর চাপ
সৌদি প্রবাসীদের জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

Law News24.com News Archive

আর্কাইভ