সোমবার, ২ নভেম্বর ২০২৬

তাহসিফ হত্যা মামলা: জেরিকা তাসনিম দিশার ৪ দিনের রিমান্ড

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » তাহসিফ হত্যা মামলা: জেরিকা তাসনিম দিশার ৪ দিনের রিমান্ড
সোমবার, ২ নভেম্বর ২০২৬



বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনিম দিশাকে (১৯) জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। রবিবার (১ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত তদন্ত কর্মকর্তার সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা ও টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন রিমান্ড আবেদনে উল্লেখ করেন, ঘটনার দিন রাতে উত্তরার একটি বারে তাহসিফের সঙ্গে আসামির সিসিটিভি ফুটেজে উপস্থিতি এবং তাদের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। মামলার মূল রহস্য উদঘাটন, অজ্ঞাতনামা অপর আসামিদের গ্রেপ্তার, আলামত উদ্ধার এবং পূর্বে রিমান্ডে থাকা অপর আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের দেওয়া বক্তব্যের সঙ্গে তথ্যের মিল খুঁজে দেখতে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তারা দাবি করেন, সিসিটিভি ফুটেজের ভিত্তিতেই কেবল তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার রাতে তাহসিফ তাকে পৌঁছে দেওয়ার পর তাদের মধ্যে আর কোনো যোগাযোগ ছিল না। গত ৩১ অক্টোবর ডিএমপির উত্তরা থানায় দায়ের করা হত্যা মামলায় তথ্য-প্রযুক্তির সহায়তায় কাফরুল থানা এলাকা থেকে দিশাকে গ্রেপ্তার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ৭:৩৪:২৯   ২০ বার পঠিত   #  #  #  #  #  #