শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

নাটোরে ছাত্রদল নেতা হত্যা: বিএনপির এমপির ছেলে তিন দিনের রিমান্ডে

প্রথম পাতা » প্রধান সংবাদ » নাটোরে ছাত্রদল নেতা হত্যা: বিএনপির এমপির ছেলে তিন দিনের রিমান্ডে
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬



নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় বিএনপির সংসদ সদস্য (এমপি) আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকালে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে গুরুদাসপুরের আমলি আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন। গত সোমবার রাতে মিন্টুকে গুরুদাসপুরের বাজারপাড়া মহল্লায় ভাড়া বাসা থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ বিকেলে তাকে গ্রেপ্তার দেখানো হয়। গত ১৪ অক্টোবর রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে শাকিল ইসলামকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে শাকিল হোসেন মারা যান। এ ঘটনায় শাকিলের বাবা রবিউল করিম মিস্ত্রী বাদী হয়ে অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে অভিযুক্ত করে থানায় মামলা করেন।

বাংলাদেশ সময়: ২১:৫০:২৭   ২৩ বার পঠিত   #  #  #  #  #  #  #