মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মাদারীপুরে জেলা জজের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

প্রথম পাতা » অপরাধ » মাদারীপুরে জেলা জজের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬



মাদারীপুর জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে মঙ্গলবার ভোরে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শহরের শকুনি লেকপাড় এলাকায় অবস্থিত সরকারি ওই বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছেন।

সমাবেশকে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেও এমন ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশের তদন্ত অব্যাহত আছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, এনসিপির কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ বিরোধের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার বিকেলে একই এলাকায় অবস্থিত স্বাধীনতা অঙ্গনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ হওয়ার কথা রয়েছে। সমাবেশে দলটির শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা থাকায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

বাংলাদেশ সময়: ২০:৪৮:৪৭   ২১ বার পঠিত   #  #  #  #  #  #