সোমবার, ১২ অক্টোবর ২০২৬

চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

প্রথম পাতা » প্রধান সংবাদ » চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট
সোমবার, ১২ অক্টোবর ২০২৬



পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটের একটি দোকানে লাগা আগুন চার ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। সরু গলি, প্রচণ্ড ধোঁয়া এবং পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা শাহজাহান হোসেন জানান, সরু গলির কারণে বড় গাড়িগুলো ঘটনাস্থলে ঢুকতে পারছে না।

সাততলা ভবনের ষষ্ঠ তলায় আগুন লেগেছে, যেখানে বিভিন্ন পণ্যের গুদাম রয়েছে। প্রতিটি গুদাম তালাবদ্ধ থাকায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করতে সময় লাগছে। বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ৫টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করেন। এখন পর্যন্ত আগুন লাগার কারণ, হতাহতের তথ্য বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। গত বছরের ডিসেম্বরেও চকবাজারের রহমতগঞ্জ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

বাংলাদেশ সময়: ২২:২২:০০   ৮ বার পঠিত   #  #  #  #  #