শনিবার, ১০ অক্টোবর ২০২৬

চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁ চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবারে তেলাপোকা

প্রথম পাতা » প্রধান সংবাদ » চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁ চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবারে তেলাপোকা
শনিবার, ১০ অক্টোবর ২০২৬



চট্টগ্রাম নগরের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় সরকারি সংস্থার অভিযানে খাবার তৈরি ও সংরক্ষণে ব্যাপক অনিয়ম ধরা পড়েছে। অভিযানে কোথাও খাবারের উপকরণে জীবিত ও মৃত তেলাপোকা, কোথাও রান্নাঘরে পোকামাকড়ের বিচরণ, আবার কোথাও খাবার তৈরির স্থানে বিড়াল শুয়ে থাকতে দেখা গেছে। এ ছাড়া খোলা ডাস্টবিনের পাশে রান্না, কাঁচা ও রান্না করা মাংস একসঙ্গে সংরক্ষণ, পোড়া তেল ও মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহারের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকির চিত্র উঠে এসেছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছর খাবারে ভেজাল, অপরিচ্ছন্ন পরিবেশ এবং অননুমোদিত উপকরণ ব্যবহারের অভিযোগে অন্তত ৪২টি প্রতিষ্ঠানকে দেড় কোটি টাকার বেশি জরিমানা করা হয়েছে। জরিমানার তালিকায় সাদিয়াস কিচেন, বারকোড, হোম রেসিপি ফুডস, কাচ্চি ডাইন ও কেএফসির বিক্রয়কেন্দ্রের মতো পরিচিত প্রতিষ্ঠানের নামও রয়েছে।

১ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সিএমসি ক্যাফের ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার সংরক্ষণ এবং কর্মচারীদের ক্যানটিনে রুটি তৈরির খামিরে তেলাপোকা পাওয়ার ঘটনা ঘটে।

চিকিৎসকদের মতে, দূষিত খাবার ও অপরিচ্ছন্ন পরিবেশ ডায়রিয়া, বমি ও পেটব্যথাসহ বিভিন্ন খাদ্যজনিত অসুস্থতার ঝুঁকি বাড়ায়। চট্টগ্রাম নিরাপদ খাদ্য কর্মকর্তা (নগর) মোহাম্মদ ফারহান ইসলাম জানান, খাবার তৈরির স্থান ও খাদ্যকর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সরাসরি জনস্বাস্থ্যের সঙ্গে যুক্ত।

বাংলাদেশ সময়: ৯:২৭:১২   ১২ বার পঠিত   #  #  #  #  #  #