রাশিয়া থেকে ডিজেল আমদানির চুক্তি করলেন ট্রাম্প

প্রথম পাতা » আন্তর্জাতিক » রাশিয়া থেকে ডিজেল আমদানির চুক্তি করলেন ট্রাম্প
শনিবার, ১০ অক্টোবর ২০২৬



যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডিজেল সরবরাহের বিষয়ে একটি চুক্তির কথা জানিয়েছেন। চুক্তি অনুযায়ী, রাশিয়া অবিলম্বে বিশ্ববাজারে ৩ লাখ টন ডিজেল সরবরাহ করবে। এরপর নভেম্বরে আরও ৫ লাখ টন এবং পরবর্তীতে আরও ১০ লাখ টন ডিজেল সরবরাহ করা হবে। ট্রাম্প দাবি করেছেন, এই উদ্যোগের ফলে বিশ্বজুড়ে ডিজেলের দাম উল্লেখযোগ্যভাবে কমবে। ট্রাম্পের ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় রাশিয়ার ডিজেল বাজারে প্রবেশের অনুমতি দিয়ে একটি অস্থায়ী লাইসেন্স জারি করেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম ৬ দশমিক ২৮ ডলার। এদিকে, পুতিনের দূত কিরিল দিমিত্রিয়েভ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করলে তা মস্কোর স্বার্থ রক্ষা করবে এবং চলমান যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তথ্য অনুযায়ী, রাশিয়ায় ডিজেল উৎপাদন প্রায় ৩০ শতাংশ কমেছে, যা বিশ্ববাজারে জ্বালানি পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ৯:০৯:২৩   ৩ বার পঠিত   #  #  #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


রাশিয়া থেকে ডিজেল আমদানির চুক্তি করলেন ট্রাম্প
মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতি: ১১ বাংলাদেশিসহ আটক ২০
কানাডায় শরণার্থী আবেদনে নতুন নিয়ম, কার্যকর ৩ নভেম্বর
যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের ঘোষণা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন মানব পাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড পুরোপুরি অর্জন করতে পারেনি বাংলাদেশ
হুতিদের মোকাবিলায় সৌদি আরবে পাকিস্তানি সেনা মোতায়েন
দিল্লিতে বিক্ষোভের মুখে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন
বিশ্বের সেরা বিমানবন্দর এখন তুরস্কের ইস্তাম্বুল
নিউইয়র্কে হামের প্রাদুর্ভাব: জরুরি অবস্থা ঘোষণা

Law News24.com News Archive

আর্কাইভ