
নেত্রকোনার মোহনগঞ্জে নিখোঁজ হওয়ার দুদিন পর কাজল মিয়া (৫৫) নামের এক সাবেক সেনাসদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের কাটিয়াম গ্রামের জবান আলীর ছেলে এবং ধর্মপাশার একটি সৌরবিদ্যুৎকেন্দ্রে ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। বিদ্যুৎকেন্দ্রের কাজের জন্য গত বুধবার মোহনগঞ্জে এসে তিনি নিখোঁজ হন এবং এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। শুক্রবার সকালে মোহনগঞ্জ উপজেলার বিরামপুর উত্তরপাড়ায় কংস নদের তীরে গোরস্তানের পাশে একটি গাছে তাঁর লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর ইসলাম জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
বাংলাদেশ সময়: ২০:২৬:২২ ১১ বার পঠিত #অপরাধ #নেত্রকোনা #মোহনগঞ্জ #লাশ উদ্ধার #সাবেক সেনাসদস্য