মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতি: ১১ বাংলাদেশিসহ আটক ২০

প্রথম পাতা » আন্তর্জাতিক » মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতি: ১১ বাংলাদেশিসহ আটক ২০
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬



মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম) বিদেশি কর্মী সরবরাহের কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ ২০ জনকে আটক করেছে। বৃহস্পতিবার দেশটির তামান দাতুক আহমাদ রাজালি এলাকায় পরিচালিত অভিযানে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বয়স ২৩ থেকে ৪৭ বছরের মধ্যে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, আটক ব্যক্তিদের মধ্যে দুজন বাংলাদেশি পুরুষ রয়েছেন, যাঁরা ব্যবসাপ্রতিষ্ঠানটির মালিক ও ব্যবস্থাপক বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ৬ জন স্থানীয় নারী কর্মী এবং ১২ জন বিদেশি গ্রাহক রয়েছেন, যাঁদের মধ্যে ৯ জন বাংলাদেশি পুরুষ ও ৩ জন ইন্দোনেশীয় নারী।

অভিযান পরিচালনাকারী দল ২৬৫টি বাংলাদেশি, ৬৩টি ইন্দোনেশীয়, ১২টি পাকিস্তানি এবং ১টি ভারতীয় পাসপোর্ট জব্দ করেছে। একই সঙ্গে ৬ হাজার ৭০০ রিঙ্গিত উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি ‘এ-টু-বি’ নামের একটি পদ্ধতি ব্যবহার করত। এর মাধ্যমে একটি কোম্পানি বিদেশি কর্মী আনার অনুমোদন নিত, কিন্তু কর্মীদের আসল মালিকের হয়ে কাজ করানোর বদলে লাভের বিনিময়ে অন্য কোম্পানিতে সরবরাহ করা হতো। চক্রটি বিদেশি কর্মী কোটার অনুমোদন পেতে ভুয়া তথ্য জমা দিত বলেও অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে, এই প্রক্রিয়ায় প্রতিটি কর্মীকে মালয়েশিয়ায় এনে ৩ হাজার ৮০০ থেকে ৫ হাজার রিঙ্গিত পর্যন্ত লাভ করা হতো। জড়িত কোম্পানিগুলো কর ফাঁকি দেওয়ার জন্য তাদের আসল আয়ের চেয়ে অনেক কম লাভ দেখাত এবং ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ব্যক্তিগত আয়ের হিসাবও জমা দেয়নি।

বাংলাদেশ সময়: ২০:২৬:০১   ৪ বার পঠিত   #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতি: ১১ বাংলাদেশিসহ আটক ২০
কানাডায় শরণার্থী আবেদনে নতুন নিয়ম, কার্যকর ৩ নভেম্বর
যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের ঘোষণা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন মানব পাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড পুরোপুরি অর্জন করতে পারেনি বাংলাদেশ
হুতিদের মোকাবিলায় সৌদি আরবে পাকিস্তানি সেনা মোতায়েন
দিল্লিতে বিক্ষোভের মুখে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন
বিশ্বের সেরা বিমানবন্দর এখন তুরস্কের ইস্তাম্বুল
নিউইয়র্কে হামের প্রাদুর্ভাব: জরুরি অবস্থা ঘোষণা
বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সোয়াল

Law News24.com News Archive

আর্কাইভ