শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

চুয়াডাঙ্গায় ঝড়ে লন্ডভন্ড কয়েকটি গ্রাম, সাময়িক বন্ধ রেল যোগাযোগ

প্রথম পাতা » জাতীয় » চুয়াডাঙ্গায় ঝড়ে লন্ডভন্ড কয়েকটি গ্রাম, সাময়িক বন্ধ রেল যোগাযোগ
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬



চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর ও গাইদঘাটসহ কয়েকটি গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঝড়ের সময় স্থানীয় রেললাইনের ওপর বড় বড় গাছ ভেঙে পড়ে। এতে চুয়াডাঙ্গার সঙ্গে ঢাকা, খুলনা ও রাজশাহীর রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের ওপর গাছ ভেঙে পড়ে থাকার মধ্যেই একটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছে। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। পরে স্থানীয় বাসিন্দারা রেলকর্মীদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে গাছ ও ডালপালা সরানোর কাজে অংশ নেন। প্রায় এক ঘণ্টার যৌথ প্রচেষ্টায় রেললাইন পরিষ্কার করা হলে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। বর্তমানে ওই পথে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ৭:০৬:৫৬   ১৩ বার পঠিত   #  #  #  #  #