নিরাপত্তার স্বার্থে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এলাকায় রাতে অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এখন থেকে রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে আবশ্যিকভাবে পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে তা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
- সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান এবং গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রধান বিচারপতি, উভয় বিভাগের বিচারপতিগণ এবং মামলা পরিচালনায় নিয়োজিত আইনজীবীগণের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
- সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, রাতে অপ্রত্যাশিত ব্যক্তিবর্গ সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করছেন, যা নিরাপত্তা বিঘ্নিত করছে।
- জরুরি প্রয়োজনে এই সময়ে কেউ সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এনআইডি কার্ড বা অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।
বাংলাদেশ সময়: ১৫:০৮:২০ ২০ বার পঠিত #নিরাপত্তা #প্রশাসন #বাংলাদেশ #বিচার বিভাগ #সুপ্রিম কোর্ট