একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবে না—সরকারের এমন নীতিমালা বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। বুধবার (৭ অক্টোবর) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই আদেশ দেন। অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানান, এই আদেশের ফলে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ অনুযায়ী সার বিতরণে সরকারের কোনো আইনি বাধা নেই। সারের কৃত্রিম সংকট নিরসন এবং ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও পারিবারিক একচেটিয়া প্রভাব বন্ধের লক্ষ্যে গত ২৭ আগস্ট সরকার এই নতুন নীতিমালা প্রণয়ন করে। এই নীতিমালা চ্যালেঞ্জ করে সার ডিলাররা হাইকোর্টে রিট করলে আদালত স্থিতাবস্থা জারি করেছিলেন। সেই আদেশ চ্যালেঞ্জ করে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন জানায়।
বাংলাদেশ সময়: ১৮:২৩:৫১ ১৯ বার পঠিত #আপিল বিভাগ #কৃত্রিম সংকট #চেম্বার আদালত #নীতিমালা #সার ডিলার #সার বিতরণ