পাকিস্তানে বিদ্যুৎ-জ্বালানি সংকট তীব্র, ঘাটতি ৪ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তানে বিদ্যুৎ-জ্বালানি সংকট তীব্র, ঘাটতি ৪ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬



পাকিস্তানে বিদ্যুৎ ও জ্বালানিসংকট আরও তীব্র হয়েছে। দেশটিতে বিদ্যুতের সামগ্রিক ঘাটতি ৪ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে। একই সঙ্গে গ্যাস সরবরাহে বিঘ্নের কারণে ডিজেলের সংকটও দেখা দিয়েছে।

দেশটির সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের বরাতে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) জানিয়েছে, কয়েকটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট বন্ধ থাকা এবং জলবিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় পরিস্থিতির অবনতি হয়েছে।

বিদ্যুৎ ঘাটতি বেড়ে যাওয়ায় দেশজুড়ে বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানগুলো (ডিসকো) লোডশেডিং বাড়িয়েছে। শহর ও গ্রাম—উভয় এলাকার গ্রাহকদের দিনে তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে। কিছু এলাকায় আকস্মিকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখার সময়ও বেড়েছে।

পরিস্থিতি সবচেয়ে কঠিন হয়ে উঠেছে দেশটির অন্যতম প্রধান শহর লাহোরে। সেখানে বিদ্যুতের চাহিদা প্রায় ৪ হাজার মেগাওয়াটে পৌঁছালেও সরবরাহ রয়েছে প্রায় ৩ হাজার মেগাওয়াট। ফলে চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে।

এদিকে গ্যাস সরবরাহে বিঘ্নের কারণে লাহোরে ডিজেলের সংকটও দেখা দিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এতে শহরটির সামগ্রিক জ্বালানি পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

অন্যদিকে ফিডারের সামগ্রিক কারিগরি ও বাণিজ্যিক (এটিসি) ক্ষতির ভিত্তিতে লোডশেডিং করায় কে-ইলেকট্রিকের (কেই) বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ন্যাশনাল ইলেকট্রিক পাওয়ার রেগুলেটরি অথরিটি (নেপরা)।

নিয়ন্ত্রক সংস্থাটি এ ধরনের লোডশেডিংকে অবৈধ ঘোষণা করে এটিসি ক্ষতির ভিত্তিতে অনির্ধারিত বিদ্যুৎ বিচ্ছিন্নতা অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে। নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধকারী গ্রাহকদের ফিডারে ক্ষতির হার বেশি থাকার কারণে বিদ্যুৎ থেকে বঞ্চিত করা যাবে না বলেও জানিয়েছে নেপরা।

নেপরা আরও বলেছে, বিদ্যুৎ চুরি বা অন্য গ্রাহকদের অনিয়মের জন্য নিয়মিত বিল পরিশোধকারীদের শাস্তি দেওয়া উচিত নয়। বিদ্যুৎ চুরিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পুরো ফিডারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা থেকেও বিরত থাকার নির্দেশ দিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ সময়: ২১:০৬:৫০   ১৭ বার পঠিত   #  #  #  #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


পাকিস্তানে বিদ্যুৎ-জ্বালানি সংকট তীব্র, ঘাটতি ৪ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে
রাশিয়া-ইউক্রেন সংঘাত নিরসনে ভারতের কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি
মক্কা ও মদিনায় হামলা চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত
সানা পুনর্দখলে নতুন সামরিক অভিযানের ঘোষণা ইয়েমেনের
অজ্ঞাত হুমকিতে ব্রিটেন থেকে সব মার্কিন বোমারু বিমান প্রত্যাহার
কাবার মসজিদে আত্মঘাতী হামলার খবর অস্বীকার করল সৌদি কর্তৃপক্ষ
ফ্রান্সে শিক্ষার্থী বিক্ষোভ ও সহিংসতা: ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, আটক ২ হাজার
দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭ শতাধিক
ফ্লাইদুবাইয়ের বিমানে হাইজ্যাকের চেষ্টাকে রাজনৈতিক ফায়দায় ব্যবহারের অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে
ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র

Law News24.com News Archive

আর্কাইভ