মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

রাজবাড়ীতে শিশু ধর্ষণকারী সাইফুল গ্রেফতার

প্রথম পাতা » অপরাধ » রাজবাড়ীতে শিশু ধর্ষণকারী সাইফুল গ্রেফতার
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুরে আট বছর বয়সী এক শিশু ধর্ষণকারী সাইফুল খাঁ (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।

ধর্ষণকারী রাজাপুর গ্রামের মৃত মালু খাঁর ছেলে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাজবাড়ী সদর থানা পুলিশ   সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় সদর থানায়  নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা নম্বর-১৪ দায়ের করা হয়েছে।

জানা যায়, গত বৃহস্পতিবার  সকালে বাড়ির পাশের এলাকায় আমড়া কুড়াতে যায় শিশুটি। এ সময় একই গ্রামের  ছেলে সাইফুল খাঁ (৫০) শিশুটিকে একা পেয়ে পাশের একটি গাছপালায় ঘেরা স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এলাকায় প্রভাব শালীদের চাপে ভুক্তভোগী পরিবার কিছু করতে পারেনি।  কিন্তু শিশুটির শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণে বাধ্য হয়েই হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিষয়টি জানাজানি  হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৯:২২:২২   ৬০ বার পঠিত