মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

বংশালে প্রিজনভ্যান থেকে মাদক ব্যবসায়ীকে নামিয়ে বোনের গাড়িতে তুলে দিলেন পুলিশ

প্রথম পাতা » প্রধান সংবাদ » বংশালে প্রিজনভ্যান থেকে মাদক ব্যবসায়ীকে নামিয়ে বোনের গাড়িতে তুলে দিলেন পুলিশ
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬



প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ!

২৭ সেপ্টেম্বর রোববার বিকাল ৫টা ৫৮ মিনিটে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে বংশালের পপুলার ডায়াগনস্টিকের সামনে যানজটে আটকে পড়ে একটি প্রিজনভ্যান। এ সময় প্রিজনভ্যানের নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই প্রবীর কুমার নিজ হাতে গাড়ির গেট খুলে শীর্ষ মাদক ব্যবসায়ী ও দুর্ধর্ষ আসামি পিচ্চি রাজাকে নিচে নামান। একই সঙ্গে ক্যামব্রিয়ান স্কুল ও কলেজের মালিক খয়রত বাসারকেও গাড়ি থেকে নামানো হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, পিচ্চি রাজাকে এসআই প্রবীর নিজেই বংশালের মোড়ে আগে থেকে অপেক্ষমাণ তার বোন তাসলিমার প্রাইভেটকারে তুলে দেন। এছাড়া খয়রত বাসারকে আসামিদের সঙ্গে গাদাগাদি করে না বসিয়ে এসআই প্রবীর ও তার টিম তাকে প্রিজনভ্যানের ড্রাইভারের পাশের সিটে এসি সুবিধায় আরামে যাওয়ার সুযোগ করে দেন। জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদার জানিয়েছেন, এ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তদন্ত সংশ্লিষ্টদের মতে, এসআই প্রবীর ও তার টিম প্রকাশ্যে প্রিজনভ্যানের দরজা খুলে রেখে এবং হাতকড়া ছাড়া আসামি খয়রত বাসারকে একা ছেড়ে দিয়ে চরম নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছেন, যা গুরুতর অপরাধের শামিল।

বাংলাদেশ সময়: ১৮:০৪:৪৯   ২২ বার পঠিত   #  #  #  #  #  #