বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা

প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬



বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষকদের অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের ১০২ জন গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছে সরকার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের হাতে এই সম্মাননা তুলে দেন।

সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হয়েছে।

সম্মাননাপ্রাপ্তদের মধ্যে প্রাথমিক পর্যায়ের ১০ জন, মাধ্যমিকের ২০ জন, কলেজের ২৫ জন, সাধারণ বিশ্ববিদ্যালয়ের ২০ জন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনজন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তিনজন এবং অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক রয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রীর মনোনীত সাতজন শিক্ষককেও সম্মাননা দেওয়া হয়। প্রতিবছর ৫ অক্টোবর বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:২৯:১২   ১৬ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


সভায় এবি পার্টির নেতারা সভায় এবি পার্টির নেতারা সাইবার অপরাধ যেন রাজনৈতিক ভিন্নমত দমনের হাতিয়ার না হয়
পাকিস্তানে বিদ্যুৎ-জ্বালানি সংকট তীব্র, ঘাটতি ৪ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে
সাক্ষ্য দিতে অনুপস্থিতি, প্রায় ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে সমন জারি
রাশিয়া-ইউক্রেন সংঘাত নিরসনে ভারতের কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি
বংশালে প্রিজনভ্যান থেকে মাদক ব্যবসায়ীকে নামিয়ে বোনের গাড়িতে তুলে দিলেন পুলিশ
আদালত থেকে আবারও কৌশলে পালালেন আসামি শরিফুল
ইরাক যুদ্ধের এক দশক পর ক্ষমা চাইলেন মার্কিন সেনা, নির্মিত হলো চলচ্চিত্র
আবরার ফাহাদ হত্যাকাণ্ড ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল
দুর্গাপূজার ছুটি পুনর্নির্ধারণ ও ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘোষণা
শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্গাপূজার ছুটি ৫ থেকে ১৬ দিন

Law News24.com News Archive

আর্কাইভ