বিসিএসের বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি (তালিকা)

প্রথম পাতা » জাতীয় » বিসিএসের বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি (তালিকা)
সোমবার, ৫ অক্টোবর ২০২৬



৪৯তম (বিশেষ) বিসিএসের বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ সোমবার (৫ অক্টোবর) রাতে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে গত ২ অক্টোবর ৪৯তম বিশেষ বিসিএসের (শিক্ষা) মাধ্যমে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে ৪৬ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চলছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছিলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না। তবে নিয়োগের আগে পুলিশ যাচাই একটি নিয়মিত প্রক্রিয়া। এ প্রক্রিয়া শেষ হওয়ার পর বাকি প্রার্থীদের প্রজ্ঞাপন জারি করা হবে। বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন আগামী সোমবার হবে বলে জানান তিনি।

তবে আজ ৪০ জনকে নিয়োগ দিয়ে এই বিসিএসের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাকি ৬ জনকে বাদ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন দেখুন-

২ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে প্রথমে ৬৬৮ জনকে সুপারিশ করার কথা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হলেও প্রকৃত সংখ্যা ৬৬৫ জন। প্রয়োজনীয় সনদ জমা দিতে না পারায় তিনজন প্রার্থীর সুপারিশ চূড়ান্ত করা যায়নি।

তিনি বলেন, বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার আবেদনের সময় পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সনদ দিয়ে আবেদন করার সুযোগ থাকলেও চূড়ান্ত পর্যায়ে প্রার্থীদের মূল বা সাময়িক সনদ জমা দিতে হয়। ওই তিনজন প্রার্থী প্রয়োজনীয় সনদ জমা দিতে পারেননি।

এ ছাড়া আটজন প্রার্থী স্বাস্থ্য পরীক্ষায় উপস্থিত হননি। ফলে সব প্রক্রিয়া শেষে মোট ৬৫৭ জন প্রার্থীর বিষয়টি বিবেচনায় আসে।

এর মধ্যে ৬১১ জনের নামে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৪:৫০   ১০ বার পঠিত   #  #  #  #  #  #  #  #




জাতীয়’র আরও খবর


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট খোলা রাখার সময় বাড়ল
বিসিএসের বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি (তালিকা)
সাঙ্গু নদে বিদ্যুৎকেন্দ্রের পোড়া তেল, আইনি ব্যবস্থা নিচ্ছে পরিবেশ অধিদপ্তর
১১ খাতের জন্য অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক
আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
দলীয় শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বিএনপি
কৃষক কার্ডের মাধ্যমে ১০ ধরনের সেবা পাবেন ২ কোটি ৪০ লাখ কৃষক
পাচারকৃত অর্থ ফেরাতে ও অপরাধীদের শাস্তির সুপারিশ সংসদীয় কমিটির
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
সাইবার সুরক্ষা আইন সংশোধনে সরকারের উদ্যোগ

Law News24.com News Archive

আর্কাইভ