ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রার্থিতা প্রত্যাহার করলেন বিএনপি নেতা ওবায়দুল্লাহ মাসুদ

প্রথম পাতা » প্রধান সংবাদ » ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রার্থিতা প্রত্যাহার করলেন বিএনপি নেতা ওবায়দুল্লাহ মাসুদ
সোমবার, ৫ অক্টোবর ২০২৬



ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জেলা বিএনপির সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ওবায়দুল্লাহ মাসুদ নিজেই সোমবার (৫ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি রোববার জেলা নির্বাচন কর্মকর্তার কাছে প্রত্যাহারের আবেদন জমা দেন। ওবায়দুল্লাহ মাসুদ বলেন, বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতি তাঁরা ঐক্যবদ্ধ এবং দল যাকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষেই কাজ করবেন। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, আগামী ৮ অক্টোবর প্রতীক বরাদ্দের সময় বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এই প্রত্যাহারের ফলে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনের নির্বাচনের পথ প্রশস্ত হয়েছে। ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির দুই প্রার্থীর বাইরে আরও চারজন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২৩:৪৪:১৬   ১১ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


শৈশবের অর্থকষ্ট পেরিয়ে ৩ হাজার কোটি রুপির মালিক সালমান খান
গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধন কমিটির নামে নাটক করছে সরকার: গোলাম পরওয়ার
সানা পুনর্দখলে নতুন সামরিক অভিযানের ঘোষণা ইয়েমেনের
পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির বাধা উঠল
সরকারি হাসপাতালের ৬২ শতাংশ অক্সিজেন প্লান্ট অচল
ধামরাইয়ের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট খোলা রাখার সময় বাড়ল
বিসিএসের বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি (তালিকা)
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রার্থিতা প্রত্যাহার করলেন বিএনপি নেতা ওবায়দুল্লাহ মাসুদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল

Law News24.com News Archive

আর্কাইভ