অজ্ঞাত হুমকিতে ব্রিটেন থেকে সব মার্কিন বোমারু বিমান প্রত্যাহার

প্রথম পাতা » আন্তর্জাতিক » অজ্ঞাত হুমকিতে ব্রিটেন থেকে সব মার্কিন বোমারু বিমান প্রত্যাহার
সোমবার, ৫ অক্টোবর ২০২৬



যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে মোতায়েন করা সব দূরপাল্লার মার্কিন বোমারু বিমান নিজস্ব ঘাঁটিতে ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। অজ্ঞাত এক নিরাপত্তা হুমকির মুখে এই তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সিএনএন-কে জানিয়েছেন মার্কিন এক কর্মকর্তা। সাধারণত নিরাপত্তা ঝুঁকি থাকলে বিমানগুলো অন্য কোনো ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়, তবে এবার সরাসরি যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়ার ঘটনাটি অস্বাভাবিক বলে ওই কর্মকর্তা উল্লেখ করেছেন। এ বিষয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।

ব্রিটেনের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের বি-১ বোমারু বিমান মোতায়েন করা হয়েছিল। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে এসব বিমান ব্যবহৃত হয়েছে। ঘাঁটিটি মার্কিন গ্লোবাল স্ট্রাইক কমান্ডের একটি অপারেটিং লোকেশন হিসেবেও ব্যবহৃত হয়।

এই বোমারু বিমান সরিয়ে নেওয়ার ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন ফেয়ারফোর্ড ঘাঁটি ঘিরে একটি কথিত ষড়যন্ত্রের তদন্ত চলছে। গত ২৭ সেপ্টেম্বর ব্রিটিশ পুলিশ ঘাঁটির কাছে সন্ত্রাসবাদ ও বিস্ফোরক-সংক্রান্ত অপরাধের সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করে, যাদের পরে জামিনে মুক্তি দেওয়া হয়। ঘটনাস্থলে থাকা তিনটি ভ্যানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। এরপর গত বৃহস্পতিবার কথিত ওই ষড়যন্ত্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ২৫ বছর বয়সী এক ব্রিটিশ-ইরানি দ্বৈত নাগরিককেও গ্রেফতার করা হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম দাবি করেছেন, এই ঘটনায় ইরানের সম্পৃক্ততার জোরালো ইঙ্গিত রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, এই ষড়যন্ত্রে একজন বিদেশি পক্ষের হাত রয়েছে। তবে ইরান এই অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে এবং ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে।

বাংলাদেশ সময়: ২৩:২৭:১৬   ৮ বার পঠিত   #  #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


সানা পুনর্দখলে নতুন সামরিক অভিযানের ঘোষণা ইয়েমেনের
অজ্ঞাত হুমকিতে ব্রিটেন থেকে সব মার্কিন বোমারু বিমান প্রত্যাহার
কাবার মসজিদে আত্মঘাতী হামলার খবর অস্বীকার করল সৌদি কর্তৃপক্ষ
ফ্রান্সে শিক্ষার্থী বিক্ষোভ ও সহিংসতা: ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, আটক ২ হাজার
দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭ শতাধিক
ফ্লাইদুবাইয়ের বিমানে হাইজ্যাকের চেষ্টাকে রাজনৈতিক ফায়দায় ব্যবহারের অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে
ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র
বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ইসরায়েলি অভিনেতা গাই কাপুলনিক
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২
রাখাইনে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

Law News24.com News Archive

আর্কাইভ