জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়

প্রথম পাতা » প্রধান সংবাদ » জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়
সোমবার, ৫ অক্টোবর ২০২৬



মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে মেধা চর্চা ও ইতিবাচক প্রতিযোগিতা উৎসাহিত করতে আবারও ‘জুনিয়র বৃত্তি পরীক্ষা নীতিমালা’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (৪ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক পরিপত্রে এ নীতিমালা প্রকাশ করা হয়।

নতুন নীতিমালা অনুযায়ী, অষ্টম শ্রেণির ন্যূনতম ২০ শতাংশ এবং সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে। পরিপত্রে বলা হয়েছে, জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীপ্রতি বোর্ড ফি ৪০০ টাকা এবং কেন্দ্র ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃত্তির ফলাফল প্রস্তুতের ক্ষেত্রে ট্যালেন্টপুল ও সাধারণ—দুই ক্যাটাগরিতেই ছেলে ও মেয়েদের জন্য সমান ৫০ শতাংশ করে কোটা রাখা হয়েছে। উপজেলা ও থানাভিত্তিক মোট পরীক্ষার্থীর অনুপাত এবং পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বৃত্তি বণ্টন করা হবে। নীতিমালায় জুনিয়র বৃত্তি পরীক্ষার আয়োজন, পরীক্ষার্থী নির্বাচন, ফি, ফলাফল প্রস্তুত ও বৃত্তি বণ্টনসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২৬:৫৯   ১১৫ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


কাল দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
নারায়ণগঞ্জে বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় আসামি সাবেক ছাত্রদল নেতা!
নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা
অনুমতি ছাড়া কর্মস্থল ছাড়তে পারবেন না অধস্তন আদালতের বিচারকরা
টিটন হত্যা রিমান্ড শেষে কারাগারে অভিনেতা তমাল ও সাবেক সচিব মিজানুর
নোয়াখালীতে জামায়াত-শিবিরের ৬ কর্মীর জামিন নামঞ্জুর, সড়ক অবরোধ
‘যুদ্ধের দায় এড়াতেই ডার্টি বম্বের গল্প’—যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর
ট্রাইব্যুনালে টাকা লেনদেন নিয়ে মন্তব্য: ব্যারিস্টার ফুয়াদের মামলা নিষ্পত্তি

Law News24.com News Archive

আর্কাইভ