শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭ শতাধিক

প্রথম পাতা » আন্তর্জাতিক » দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭ শতাধিক
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬



ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লির যন্তর মন্তর ও আশপাশের এলাকা থেকে ৭০০-এর বেশি মানুষকে আটক করেছে পুলিশ। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম এবং ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল।

দিল্লি পুলিশ জানিয়েছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার আওতায় পূর্বানুমতি ছাড়া পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত, মিছিল, বিক্ষোভ ও ধর্নার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে আম আদমি পার্টির (এএপি) নেতা সৌরভ ভরদ্বাজ, সঞ্জীব ঝা, অতিশী এবং রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং রয়েছেন। এছাড়া অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এআইএসএ), স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই) ও ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়ার (এনএসইউআই) সদস্যরাও আটক হয়েছেন। বিক্ষোভের জন্য অনুমতি না থাকায় পুলিশ এলাকাটিতে নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। বিক্ষোভকারীদের যন্তর মন্তরে পৌঁছানো ঠেকাতে বিভিন্ন সড়কে ব্যারিকেড দেওয়া হয়। এছাড়া বিক্ষোভস্থল ও আশপাশের এলাকায় ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় এবং দিল্লি মেট্রোর কয়েকটি স্টেশনে যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ রাখা হয়।

বাংলাদেশ সময়: ১৭:১৪:৫৩   ১২ বার পঠিত   #  #  #  #  #  #  #