রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় ফুটপাতে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও হকারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান চলাকালে হকাররা ক্ষুব্ধ হয়ে সিটি কর্পোরেশনের তিনটি ময়লার গাড়িতে অগ্নিসংযোগ করে এবং পুলিশের গাড়ি ও ভেকু ভাঙচুর করে। মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সংঘর্ষের সময় পুলিশ সদস্য ও সাংবাদিকরা আহত হয়েছেন এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
বাংলাদেশ সময়: ২১:২৬:১৯ ১৬ বার পঠিত #অগ্নিসংযোগ #উচ্ছেদ অভিযান #ঢাকা উত্তর সিটি কর্পোরেশন #মিরপুর #রাজধানী #সংঘর্ষ