মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

প্রথম পাতা » প্রধান সংবাদ » মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬



রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় ফুটপাতে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও হকারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান চলাকালে হকাররা ক্ষুব্ধ হয়ে সিটি কর্পোরেশনের তিনটি ময়লার গাড়িতে অগ্নিসংযোগ করে এবং পুলিশের গাড়ি ও ভেকু ভাঙচুর করে। মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সংঘর্ষের সময় পুলিশ সদস্য ও সাংবাদিকরা আহত হয়েছেন এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

বাংলাদেশ সময়: ২১:২৬:১৯   ১০ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
জার্মানিতে দক্ষ কর্মীদের জন্য সাড়ে ৬ লাখ চাকরির সুযোগ
ভারতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নতুন আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির
৪ বছর পর মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত, তবে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় কর্মীরা
খুঁটিতে বাঁধা বাবার পাশে দাঁড়াল মেয়ে, নতুন জীবনের আশায় অনিক
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
উত্তরায় নাশকতার পরিকল্পনাকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার
মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

Law News24.com News Archive

আর্কাইভ