সুপ্রিম কোর্ট বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে কোর্ট প্রাঙ্গণ প্রদক্ষিণ করে মূল ভবনের ফোয়ারার সামনে গিয়ে শেষ হয়। তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এই র্যালির আয়োজন করা হয়। র্যালিতে সংগঠনের সভাপতি মো. দিদারুল আলম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশ নেন। ২০২৪ সালে যাত্রা শুরু করা এই সংগঠনের লক্ষ্য হলো পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং আদালতসংক্রান্ত সংবাদ বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সংগঠনের কার্যক্রম গতিশীল করা এবং সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও পেশাগত মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:৫৬:২১ ৯ বার পঠিত #আইন-বিচার #এসআরএফ #প্রতিষ্ঠাবার্ষিকী #সাংবাদিক #সুপ্রিম কোর্ট