নোয়াখালী জেলা পুলিশের গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত সন্দেহে ১৭১ জনকে আটক করা হয়েছে। পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটককৃতদের মধ্যে ১৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকি ১১ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার জানান, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এই অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের সাথে নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে পুলিশের।
বাংলাদেশ সময়: ১১:৫০:০৯ ৫ বার পঠিত #অপরাধ দমন #আইনশৃঙ্খলা #কিশোর গ্যাং #নোয়াখালী #পুলিশ অভিযান