খুলনার রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের মোমিনবাগ এলাকায় একটি মাছের ঘের থেকে বাপ্পি ওরফে ‘কলম বাপ্পি’ (৩২) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিহত বাপ্পি আলাইপুর গ্রামের মৃত আকবর শেখের ছেলে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতা বা অন্য কোনো বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহত বাপ্পি এলাকায় নিয়মিত থাকতেন না এবং বিভিন্ন স্থানে ছদ্মবেশে অবস্থান করতেন বলে জানা গেছে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত চালাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭:২০:৫৪ ২১ বার পঠিত #অপরাধ #খুলনা #গুলিবিদ্ধ #পুলিশ #মরদেহ উদ্ধার #রূপসা