রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল ইসলামকে ভারত পালানোর সময় দর্শনা চেকপোস্টে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়। দর্শনা ইমিগ্রেশন পুলিশের এসআই তারেক জানান, নাসিমুল ইসলামের বিরুদ্ধে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানিয়েছেন, তাকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হবে। উল্লেখ্য, বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।
বাংলাদেশ সময়: ২২:২৬:২২ ১৬ বার পঠিত #আইন-বিচার #আওয়ামী লীগ #গ্রেপ্তার #চুয়াডাঙ্গা #দর্শনা