দ্রুত ও সুসংহত বিচার নিশ্চিত করাই বিচার বিভাগের লক্ষ্য: প্রধান বিচারপতি

প্রথম পাতা » প্রধান সংবাদ » দ্রুত ও সুসংহত বিচার নিশ্চিত করাই বিচার বিভাগের লক্ষ্য: প্রধান বিচারপতি
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬



বিচারপ্রার্থীদের জন্য দ্রুত ও সুসংহত ন্যায়বিচার নিশ্চিত করাই বিচার বিভাগের প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শনিবার (২৬ সেপ্টেম্বর) সিলেট বিভাগে কর্মরত জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশে দেওয়া অভিভাষণে তিনি এ কথা বলেন। সুপ্রিম কোর্টের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায় কর্মরত বিচারকদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি এই অভিভাষণ প্রদান করেন। সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিচারকগণ দ্রুত ও কার্যকরভাবে ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে বিদ্যমান বিচারক ও সহায়ক কর্মচারীর সংকট, বাজেট স্বল্পতা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রধান বিচারপতি এসব সংকট নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তিনি বিভাগীয় শহরগুলোতে ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তার প্রেক্ষিতে প্রতিটি বিভাগে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক ট্রাইব্যুনাল ভবন নির্মাণের ওপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণ ও আসামি হাজিরসহ বিচারিক কার্যক্রমের উপযুক্ত ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেন এবং এ বিষয়ে সুপ্রিম কোর্টের প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি দেন। প্রধান বিচারপতি আদালতের নির্ধারিত কর্মঘণ্টার সর্বোচ্চ ও যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার জন্য বিচারকদের নির্দেশ দেন। অনুষ্ঠানে মনিটরিং কমিটি ফর সাবঅর্ডিনেট কোর্টস সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিচারপতি মো. আতাবুল্লাহ এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হাবিবুর রহমান সিদ্দিকীসহ সংশ্লিষ্ট বিচারিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:২৬:২৪   ৬ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


দ্রুত ও সুসংহত বিচার নিশ্চিত করাই বিচার বিভাগের লক্ষ্য: প্রধান বিচারপতি
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ
ইতালির মাউন্ট এতনায় অগ্ন্যুৎপাত: রেড অ্যালার্ট জারি ও ফ্লাইট চলাচল ব্যাহত
চীন-পাকিস্তান সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি
আইনি জটিলতায় কক্সবাজারের উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত: প্রতিমন্ত্রী
দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলায় ১৭ জন নিহত
পুলিশ কর্মকর্তাদের ‘আমাকে ছাড়া চলবে না’ মানসিকতা পরিহারের আহ্বান
হোয়াইট হাউসে রক্তক্ষয়ী হামলার ছক নস্যাৎ, গ্রেপ্তার ৮
আইনশৃঙ্খলা পরিস্থিতি: সংঘাত ও অপরাধ দমনে করণীয়
ওসমান হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ আজ

Law News24.com News Archive

আর্কাইভ