ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: কূটনীতিই একমাত্র সমাধানের পথ, দাবি আরাগচির

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: কূটনীতিই একমাত্র সমাধানের পথ, দাবি আরাগচির
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬



ইরান পুনর্ব্যক্ত করেছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের সমাধানে ‘চাপ বা জবরদস্তি’ নয়, বরং কূটনৈতিক আলোচনাই একমাত্র পথ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সংক্রান্ত তেহরানের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই মন্তব্য করেন। আরাগচি জানান, ইরান এখনো মধ্যস্থতাকারীদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাখ্যানের আনুষ্ঠানিক বার্তা পায়নি এবং চূড়ান্ত অবস্থানের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আমাদের শর্তগুলো স্পষ্ট। যে শর্তগুলো পূরণের ওপর নির্ভর করছে হরমুজ প্রণালি পুনরায় চালু করা। চলমান অচলাবস্থা থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে আলোচনার মাধ্যমে সমাধান।

আরাগচির দাবি, প্রস্তাবটি কার্যকর হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং আঞ্চলিক লড়াইয়ে বিরতি আনা সম্ভব। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান আলোচনায় প্রস্তুত থাকলেও হুমকি ও আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের রক্ষা করবে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতে হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে এবং আঞ্চলিক অস্থিরতা বেড়েছে। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, শনিবার ভোরে হুথিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:২১:৩১   ১৩ বার পঠিত   #  #  #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: কূটনীতিই একমাত্র সমাধানের পথ, দাবি আরাগচির
ইতালির মাউন্ট এতনায় অগ্ন্যুৎপাত: রেড অ্যালার্ট জারি ও ফ্লাইট চলাচল ব্যাহত
চীন-পাকিস্তান সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি
দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলায় ১৭ জন নিহত
হোয়াইট হাউসে রক্তক্ষয়ী হামলার ছক নস্যাৎ, গ্রেপ্তার ৮
ইন্দোনেশিয়ার হালাল শিল্পের উৎপাদন খাতে ৬১.৬ বিলিয়ন ডলার অবদান
চীনা প্রেসিডেন্টের বিমানের গতি নিয়ে বিস্ময় প্রকাশ করলেন ট্রাম্প
আসামে মুসলিম বিবাহ নিবন্ধনে বড় পরিবর্তন: কাজীদের পরিবর্তে দায়িত্ব পেলেন সরকারি রেজিস্ট্রার
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ: যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগড়ায় দেখার আহ্বান এরদোয়ানের
যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদের বেশি অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা

Law News24.com News Archive

আর্কাইভ