বিচারকদের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ : সিলেটে প্রধান বিচারপতি

প্রথম পাতা » জাতীয় » বিচারকদের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ : সিলেটে প্রধান বিচারপতি
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬



---

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিচারকরা  কর্মস্থল ত্যাগ না করে   । তিনি আদালতের নির্ধারিত কর্মঘণ্টার সর্বোচ্চ ও যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন। শনিবার সিলেটে বিভাগের চার জেলা-সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জে কর্মরত জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশে দেওয়া অভিভাষণে প্রধান বিচারপতি এ নির্দেশনা দেন।

প্রধান বিচারপতি সাক্ষ্যগ্রহণ, আসামি হাজিরকরণসহ বিচারিক কার্যক্রমের উপযুক্ত ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের নির্দেশনা এবং এ বিষয়ে সুপ্রিমকোর্টের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

আইন ও বিচারিক মানদণ্ড যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করে জুবায়ের রহমান চৌধুরী বলেন, বিচারপ্রার্থীদের জন্য দ্রুত ও সুসংহত ন্যায়বিচার নিশ্চিত করাই বিচার বিভাগের প্রধান লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। অনুষ্ঠানে মনিটরিং কমিটি ফর সাবঅর্ডিনেট কোর্টসের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিচারপতি মো. আতাবুল্লাহ এবং সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হাবিবুর রহমান সিদ্দিকীসহ সংশ্লিষ্ট বিচারিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওই অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারিক কর্মকর্তারা অভিজ্ঞতা, পেশাগত প্রত্যাশা এবং অধস্তন আদালতের বিচারকার্য পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় সিলেট বিভাগের চার জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং সিনিয়র জেলা ও দায়রা জজরা বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১২:২৯:৫৭   ৪ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


পুলিশ কর্মকর্তাদের ‘আমাকে ছাড়া চলবে না’ মানসিকতা পরিহারের আহ্বান
বিচারকদের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ : সিলেটে প্রধান বিচারপতি
ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের অভিযোগ নাহিদ ইসলামের
পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জয়শঙ্করের
দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: রিমান্ডে এমপি গাজী নজরুল যা বলেছেন
শনিবার থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য
পুলিশ বাহিনীতে নতুন বিশেষ ইউনিট গঠনের উদ্যোগ
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যার প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে
জলবায়ু অর্থায়ন সম্পর্কিত জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান

Law News24.com News Archive

আর্কাইভ