ইন্দোনেশিয়ার হালাল শিল্পের উৎপাদন খাতে ৬১.৬ বিলিয়ন ডলার অবদান

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইন্দোনেশিয়ার হালাল শিল্পের উৎপাদন খাতে ৬১.৬ বিলিয়ন ডলার অবদান
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬



২০২৬ সালের প্রথমার্ধে ইন্দোনেশিয়ার হালাল শিল্প তেল-গ্যাস বহির্ভূত উৎপাদন খাতে ৬১ দশমিক ৬০ বিলিয়ন মার্কিন ডলার অবদান রেখেছে, যা এই খাতের মোট উৎপাদনের ৫০ দশমিক ৫৫ শতাংশ। দেশটির শিল্পমন্ত্রী আগুস গুমিওয়াং কার্তাসাসমিতা দক্ষিণ টেংগেরাংয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য জানান।

মন্ত্রী জানান, তেল-গ্যাস বহির্ভূত উৎপাদন খাতে হালাল শিল্পের অবদান এক হাজার ১০২ ট্রিলিয়ন রূপিতে উন্নীত হয়েছে। ইন্দোনেশিয়ার প্রায় ২৮ কোটি নাগরিকের মধ্যে ২৫ দশমিক দুই কোটি মুসলিম নাগরিক এই শিল্পের মূল ভোক্তা হিসেবে কাজ করছেন।

আগুস গুমিওয়াং কার্তাসাসমিতা বলেন, দেশের বিশাল অভ্যন্তরীণ বাজার এবং প্রতিষ্ঠিত শিল্পভিত্তি এই প্রবৃদ্ধির প্রধান সহায়ক। পরিসংখ্যান অনুযায়ী, ইন্দোনেশিয়া ৩৫ দশমিক ৭২ বিলিয়ন ডলারের হালাল পণ্য রপ্তানি করেছে এবং ১৭ দশমিক ৪৭ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে।

সরকার অভ্যন্তরীণ হালাল শিল্পকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে। এর মাধ্যমে স্থানীয় শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়িয়ে আগামী বছর হালাল পণ্যের আমদানি কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ৭:৪৩:০০   ১ বার পঠিত   #  #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


ইন্দোনেশিয়ার হালাল শিল্পের উৎপাদন খাতে ৬১.৬ বিলিয়ন ডলার অবদান
চীনা প্রেসিডেন্টের বিমানের গতি নিয়ে বিস্ময় প্রকাশ করলেন ট্রাম্প
আসামে মুসলিম বিবাহ নিবন্ধনে বড় পরিবর্তন: কাজীদের পরিবর্তে দায়িত্ব পেলেন সরকারি রেজিস্ট্রার
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ: যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগড়ায় দেখার আহ্বান এরদোয়ানের
যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদের বেশি অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা
জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ আটক ১০৩
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ চলাকালে বিভিন্ন দেশের প্রতিনিধিদের ওয়াকআউট
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি

Law News24.com News Archive

আর্কাইভ