রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৭৭

প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৭৭
বুধবার, ১৫ জুলাই ২০২৬



রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৭৭

রাজধানীতে বিভিন্ন থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার হয়েছে। এ সময় ৪১ টি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৪০ জন, লালবাগ বিভাগে ২৬ জন, ওয়ারী বিভাগে ৫৫ জন, মতিঝিল বিভাগে ২৫ জন, তেজগাঁও বিভাগে ৬৪ জন, মিরপুর বিভাগে ৮৫ জন, গুলশান বিভাগে ৩২ জন, উত্তরা বিভাগে ৪৩ জন ও গোয়েন্দা বিভাগে ৭ জনকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ৩০ পিস ইয়াবা, ৫৫ কেজি ২৩০ গ্রাম গাঁজা, ১২০০ বোতল ফেনসিডিল, একটি প্রাইভেটকার, ২টি মাইক্রোবাস, একটি তালা কাটার মেশিন, ৬টি মোবাইল,৩৩০ টাকা ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১:২৫:১২   ১২৯ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


ঢামেক হাসপাতালে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ
হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু
ভিডিও ভাইরাল ঢাকার ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রীর সম্পদ ক্রোকের নির্দেশ
ময়মনসিংহে বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, তদন্তের নির্দেশ
ইয়েমেনে সংঘাত: খাদ্যসহায়তা ব্যাহত, ঝুঁকিতে ৮ লাখ মানুষ
মন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরে এপিএস, গুদাম পরিদর্শনের পর অব্যাহতি

Law News24.com News Archive

আর্কাইভ