পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক আমাদের ফরেন পলিসি একই থাকবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম পাতা » জাতীয় » পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক আমাদের ফরেন পলিসি একই থাকবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ৫ মে ২০২৬



পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক আমাদের ফরেন পলিসি একই থাকবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের নির্বাচন দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক না কেন, বাংলাদেশের ফরেন পলিসি পরিবর্তন হবে না।

আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের একটি কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

পশ্চিমবঙ্গের নতুন সরকার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখুন, ভারতের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। আমাদের ফরেন… বাংলাদেশের ফরেন পলিসি অ্যাক্রস দ্য বোর্ড একই থাকবে।

তিনি বলেন, আমাদের বাংলাদেশ প্রথম বা বাংলাদেশ ফার্স্ট নীতিতে আমাদের ফরেন পলিসি। সেটা যে সরকারই আসুক না কেন, সেই সঙ্গে আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না। আমরা আমাদের ফরেন পলিসি নিয়েই সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে এগোবো।

উল্লেখ্য, গত ২৩ এবং ২৯ এপ্রিল দু’দফায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) সেই নির্বাচনের ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। তাতে দেখা গেছে, পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে ২০৬টি আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:৫৯   ৮৯ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, নিরাপত্তা ও আধুনিকায়ন নিয়ে আলোচনা

Law News24.com News Archive

আর্কাইভ