ভোলার লালমোহনে ইয়াবা ও জাল টাকাসহ আটক- ১

প্রথম পাতা » সারাদেশ » ভোলার লালমোহনে ইয়াবা ও জাল টাকাসহ আটক- ১
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬



---

লালমোহন (ভোলা) প্রতিনিধি : ভোলার লালমোহনে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও জাল টাকাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একটি নির্মাণাধীন ভবনের পাশের কাঁচা রাস্তায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ শাহাবুদ্দিন (৪২)। তিনি ইউনিয়নের চরলক্ষী এলাকার মৃত নুর ইসলামের ছেলে।

পুলিশ জানায়, আটক ব্যক্তির দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, জাল টাকা ৩৪ হাজার টাকা, নগদ ৬০ হাজার ৬৫০ টাকা, একটি আইফোন (মডেল 16 Pro Max), একটি অপ্পো মোবাইল ফোন (মডেল Reno 12 F), একটি ইসলামী ব্যাংকের ডেবিট কার্ড এবং একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান খান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও জাল টাকা উদ্ধার করা করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত শাহাবুদ্দিন একজন আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী। তার বিরুদ্ধে ভোলা জেলার বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:৫৬   ২০৭ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


ভোলার লালমোহনে ৪৪৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
ভোলার লালমোহনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর হওয়ার নির্দেশ
গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহিদদের ঋণ শোধ করতে হবে —পানিসম্পদ মন্ত্রী
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে হাজির করতে আদালতের বিজ্ঞপ্তি
সিলেটে এনসিপি’র গাড়িতে হামলাকে ঘিরে উত্তেজনা
‘আমার সম্পর্কে পুলিশ কমিশনারকে জিজ্ঞেস করেন’— বলা সেই ডেভিড ইমন গ্রেপ্তার

Law News24.com News Archive

আর্কাইভ